ফারদিন হত্যায় বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী আয়াতুল্লাহ বুশরার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে রামপুরা থানা-পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য শাখার উপপরিদর্শক মোহাম্মদ সেলিম রেজা গণমাধ্যমকে এসব তথ্য জানান।

এর আগে আজ সকালে রাজধানীর রামপুরার বাসা থেকে বুশরাকে গ্রেফতার করে রামপুরা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম।

তিনি টেলিফোনে বলেন, বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি বুশরাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, বুশরাকে তার রামপুরার বাসা থেকে গ্রেফতার করে রামপুরা থানা পুলিশের একটি দল।

প্রসঙ্গত, ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বুয়েটের ডক্টর এম এ রশীদ হলে সংযুক্ত থাকলেও হলে থাকতেন না। পরিবারের সাথে ঢাকার কোনাপাড়া এলাকায় থাকতেন।

নারায়ণগঞ্জ পুলিশ গত সোমবার ফারদিন নূরের লাশ উদ্ধার করে।

আদালত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *