বজ্রপাতে দুই জনের মৃত্যু

৪ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মুগরাইন হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৩৫ বছর বয়সী নিয়া শাহ ও ২৮ বছর বয়সী মানিক মিয়া। নিহত ওই দুজন জেলের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামে।

স্থানীয়রা জানান, উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের পেছনে মুগরাইন হাওটিতে সোমবার নৌকায় করে নিজেদের বাড়ির পেছনে মুগরাইন হাওরে মাছ ধরতে যান তারা দুজন। ভোর সাড়ে ৫টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয় এবং বিজলী চমকাতে থাকে। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই দুজন জেলে মারা যান। পরে সোমবার সকাল ৭টার দিকে ওই দুজনের লাশ উদ্ধার করে তাদের লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) জুবায়ের পাশা হিমু বজ্রপাতে এই দুজন জেলের মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

বজ্রপাত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *