নিউজ ডেস্ক: রাজধানীর বনানীতে আগামীকাল বুধবার গ্যাস সরবরাহ চার ঘণ্টা বন্ধ থাকবে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনানী এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
গ্যাস সরবরাহ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply