নিউজ ডেস্ক: বান্দরবানে সীমান্তবর্তী এলাকাগুলোতে সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার বিকালে দশম দফায় বান্দরবান জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি এবং থানচি তিনটি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ী এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গী ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে আড়াই মাস ধরে। সাঁড়াশি অভিযানের কারণে ভ্রমণকারীদের নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে রুমা, রোয়াংছড়ি এবং থানচি তিনটি উপজেলায় দেয়া সাময়িক নিষেধাজ্ঞা দশম দফায় বাড়ানো হয়েছে।
এর আগে নবম দফায় রুমা, রোয়াংছড়ি দুটি উপজেলায় ৪ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। কিন্ত প্রত্যাহার করা থানচি উপজেলাকে আবারও যুক্ত করে থানচি, রুমা ও রোয়াংছড়ি ৩টি উপজেলায় নিষেধাজ্ঞা সময়সীমা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত হওয়ায় নিরাপত্তা বিবেচনায় থানচি উপজেলা আবারও পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
ভ্রমণ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply