বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন থমকে যাবে

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণেই দেশে এতো উন্নয়ন সম্ভব হচ্ছে, বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন থমকে যাবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। এমনটাই বলেছেন সংসদ সদস্য (নীলফামারী-২) আসাদুজ্জামান নূর।

রোববার বিকেল ৪টার দিকে নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নের খামতপাড়া খালে ‘ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন’ প্রকল্পের আওতায় ফুটব্রিজ, রেগুলেটর ও কৃষক সমিতির কার্যালয় নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন- এখন অবরোধ ডেকে মানুষতো দূরের কথা, দেশের কোথাও নেতা-কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফিরোজ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদসহ অন্যরা।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফিরোজ হাসান জানান, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এক কোটি ৮২লাখ টাকা ব্যয়ে একটি রেগুলেটর, দুটি ফুটব্রিজ ও কৃষক সমিতির কার্যালয় ঘর এবং ২ কিলোমিটার খাল খনন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার ৩২২ কৃষকের ৭৫০ একর জমি সেচ সুবিধা পাবে।

এর আগে দুপুরে সংসদ সদস্য নীলফামারীস্থ বাস ভবনের সামনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ১৫ জনের মধ্যে সাড়ে ৭ লাখ টাকার চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুর রশীদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুব মহিলা লীগ সভাপতি শান্তনা চক্রবর্তী।

আসাদুজ্জামান নূর/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *