বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২২ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহীম আলী নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ২৫ বছর বয়সী ইব্রাহিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপাড়ার আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, ইব্রাহিম বিএসএফের গুলিতে মারা গেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী এলাকা থেকে নিহত যুবকের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান, ঘটনাটি শুনেছি। তবে লাশটি কোন দেশের সেটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।

সীমান্ত হত্যা/এসকেএম

http://artnewsbd.com     

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *