৩ আগস্ট ২০২২ (স্পোর্টস ডেস্ক): বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ড্রাফটে জায়গা পেয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটার। আগস্টের শেষ সপ্তাহের নিলামে জানা যাবে তারা কোনও দল পাবেন কি না?
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগামী আসরের জন্য ১৮০ জনেরও বেশি বিদেশি ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়েছিল। সেখান থেকে আয়োজকরা বুধবার (০৩ আগস্ট) ৯৮ জন বিদেশি ক্রিকেটারকে ড্রাফটে বেছে নিয়েছেন। যে তালিকায় আছেন দুই টাইগার পেসার আল আমিন হোসেন, শফিউল ইসলাম ও সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা অলরাউন্ডার রিপন মণ্ডল।
চলতি বছরের ১৩ ডিসেম্বর মাঠে গড়াবে বিগ ব্যাশের ১২তম আসর। তার আগে আগামী ২৮ আগস্ট বসবে নিলাম। যেখানে অংশ নেবে মোট আটটি ফ্র্যাঞ্চাইজি দল। অজি ক্রিকেটারের পাশাপাশি ড্রাফটে থাকা ৯৮ বিদেশি ক্রিকেটার থেকে যোগ্যদের বেছে নেবে তারা।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলার সুযোগ পেয়েছিল কেবল সাকিব আল হাসান। তিনি ২০১৪ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স ও ২০১৫ সালে মেলবোর্ড রেনেগার্ডসের হয়ে খেলেন। প্রায় দুই মাসের এ আসর শেষ হবে ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি।
ব্রাজিল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply