স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে আপাতত না খেলার ঘোষণা দিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এদিকে চলতি বিপিএলে টানা ৫ ম্যাচে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। দলটির পেসার ও অধিনায়ক মাশরাফি চোটের কারণে বোলিং করতে পারছিলেন না নিয়মিত। ম্যাচ খেলার মতো ফিটও নন তিনি। ফলে সমালোচিত হচ্ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
এবার নিজে থেকেই চলতি বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি। সম্প্রতি জাতীয় সংসদের হুইপ হয়েছেন তিনি। সেই দায়িত্ব নিতেই এ সিদ্ধান্ত সিলেট অধিনায়কের।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স।
পিএলের চলতি আসরে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে এক উইকেট পান মাশরাফি। মোহাম্মদ মিঠুন সিলেটকে চলতি আসরের বাকি সময় নেতৃত্ব দেবেন।
বিপিএল/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply