২৬ জুন ২০২২ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।
অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে।
রমিজ রাজা বলেন, সেপ্টেম্বরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে আসবে ইংল্যান্ড। তাদের সেই সফরের তারিখ চূড়ান্ত হওয়ার পরই নিউজিল্যান্ডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
তিনি বলেন, বিশ্বকাপের আগে অস্ট্রেলীয় কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন আমাদের খেলোয়াড়েরা ওই কন্ডিশনে আরও বেশি খেলার সুযোগ পাবে, সুযোগ পাবে নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করার।
ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়ার জন্য আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড খুব শিগগিরই এ সিরিজের সূচি ঘোষণা করবে। শীর্ষ দুই দল উঠবে ফাইনালে।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply