০৮ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): দীর্ঘ বন্ধুত্ব ও প্রেমের পর একছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী অপর্ণা ঘোষ। বরের নাম শত্রুজিৎ দত্ত। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার। সোমবার তাদের বাগদান হয়েছে।
অপর্ণার বাগদানের খবর নিশ্চিত করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।
সোমবার রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল তাদের বাগদান। সেখানে উপস্থিত ছিলেন অপর্ণা ও শত্রুজিতের পরিবারের সদস্যরা। ছিলেন পরিচালক শাফায়েত মনসুর রানা, অভিনেতা ইরফান সাজ্জাদ-সহ আরও অনেকে।
ইরফার সাজ্জাদ জানান, ১০ ডিসেম্বর বিয়ে করবেন অপর্ণা ও শত্রুজিৎ।
রাত ১১টার দিকে ইরফান সাজ্জাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে অপর্ণা ঘোষ ও তার হবু বর শত্রুজিৎ দত্তকে শুভকামনা জানান।
২০০৬ সালে লাক্স চ্যানেল আই সন্দরী প্রতিযোগিতা’র মাধ্যমে মিডিয়ায় পা রাখেন অপর্ণা ঘোষ। এ আসরে সেরা পাঁচে জায়গা পান তিনি।
‘তবুও ভালোবাসি’ নাটকে দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু করেছেলিন। পেয়েছেন দর্শকপ্রিয়তা। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। টিভি নাটক, মঞ্চ, মডেলিং চলচ্চিত্র, উপস্থাপনাসহ বিনোদন জগতের প্রায় সবক্ষেত্রেই তার সরব উপস্থিতি দেখা গেছে গত কয়েক বছরে।
বড়পর্দায়ও অভিনয় করছেন অপর্ণা। তার সিনেমাগুলোর মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেঘমল্লার, সুতপার ঠিকানা, ভুবন মাঝি, বেশ প্রশংসিত হয়েছে। ২০১৩ সালে, মৃত্তিকা মায়া, চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয়, চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
বিনোদন/এসকেএম
















Leave a Reply