ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

১৭ ডিসেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতের মেয়েদের হারাল বাংলাদেশ। শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল মারিয়া মান্ডার দল। পাঁচ দলের টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট।

শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ফুটবল দল।

খেলার অষ্টম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র।

ভারতকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার পাশাপাশি ফাইনাল খেলার স্বপ্ন আরও উজ্জ্বল করল বাংলাদেশের মেয়েরা।

রোববার শ্রীলংকার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

ফুটবল/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *