মায়ার্সের ব্যাটে উইন্ডিজের জয়

০৭ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): প্রথম ইনিংসে মিরাজের সেঞ্চুরিতে ৪৩০ রান করে বাংলাদেশ। সেই ইনিংসে মিরাজ-তাইজুল ঘূর্ণিতে ২৫৯ রানে গুটিয়ে যায় উইন্ডিজের ইনিংস। এরপর ২২৩ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৩৯৫ রানের লিড ছুড়ে দেয় বাংলাদেশ।

এমন সমীকরণ নিয়ে জয়ের স্বপ্ন নিয়ে পঞ্চম দিন মাঠে নামে বাংলাদেশ। এ মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের। ২০০৮ সালে বাংলাদেশের ছুড়ে দেয়া ৩১৭ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জিতেছিল তারা। 

অর্থাৎ উইন্ডিজ জিতলে নতুন ইতিহাস গড়বে। আর সেই ইতিহাসই গড়ল ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ক্যারিবিয়ানরা।

আগের দিন ১১০ রান করে চাঙা মনোভাবেই ইনিংস শুরু করেন কাইল মায়ার্স আর এনক্রুমাহ বোনার। এ দুই ব্যাটসম্যানই হতাশার সাগরে ডোবাল বাংলাদেশকে।

৪৪২ বলে ২১৬ রানের অবিশ্বাস্য জুটি গড়েছেন মায়ার্স ও বোনার। তবে এতো বড় জুটি গড়ে দিতে অবদান রেখেছে বাংলাদেশের ফিল্ডাররও। দুই-দুবার জীবন পেয়েছেন মায়ার্স। ৪৯ রানে স্লিপে দেয়া তার ক্যাচ মিস করেন শান্ত। এরপর এলবিডব্লিউতে আউট হলেও রিভিউ নেননি মুমিনুল।

চা-বিরতির পর কিছুটা হলেও খেলায় ফিরেছিল বাংলাদেশ। প্রথম ওভারেই বোনারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল। কাঙ্ক্ষিত ব্রেকথ্রু এনে দেন। ২৪৫ বলে ৮৬ রানের দারুণ এক ইনিংস সমাপ্ত হয় অভিষিক্ত বোনার। 

এর পাঁচ ওভার পর অফ-স্পিনার নাঈম হাসান বোল্ড করেন জার্মেইন ব্লাকউডকে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কারণ ম্যাচজয়ী কাইল মায়ার্স অপরাজিত ছিলেন অপরপ্রান্তে। 

এরপর রাহকিম কর্নওয়ালের সাথে নিয়ে লক্ষ্যে পৌঁছে যান মায়ার্স। ৩০২ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান মায়ার্স। এর আগে ৫৯ বলে ২০ রানের ইনিংস খেলে আউট হন জসুয়া। মেয়ার্সের সাথে জশুয়া ১৩০ বলে ১০০ রানের জুটি গড়েন। তাইজুলের বলে জসুয়া যখন আউট হন তখন জয় থেকে ৩ রান দূরে ছিল উইন্ডিজ।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *