মিয়ানমার বাহিনীর মর্টারশেলে কেঁপে উঠছে পালংখালী

নিউজ ডেস্ক, কক্সবাজার: বান্দরবার সীমান্তের পর এবার কক্সবাজারের উখিয়া সীমান্তেও মিয়ানমার বাহিনীর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মর্টারশেলের শব্দে কেঁপে ওঠে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্ত এলাকা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে মিয়ানমার সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন পালংখালী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী।

তিনি জানান, ঘুমধুম সীমান্তের পর এবার নতুন করে পালংখালীর আঞ্জুমান থেকে সীমান্তের ওপারে মিয়ানমারে ভারি গুলির শব্দ শোনা যাচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর রাতে প্রথম গুলির শব্দ শোনা যায়। তবে কিছুটা স্বাভাবিক থাকলেও সোমবার সকাল ও সন্ধ্যায় বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপর মঙ্গলবার সকাল থেকেই সেখানে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, গত জুলাই থেকে মিয়ানমারের সেনাবাহিনী ও সেদেশের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয় রাখাইনে। সংঘাতের কারণে আতঙ্ক বোধ করছেন বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা।

সীমান্ত উত্তেজনা/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *