১৭ মে ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৩২ জন। গতকালের চেয়ে আজ ৭ জন বেশি মৃত্যুবরণ করেছেন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১২ হাজার ১৮১ জন। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যার পাশাপাশি বেড়েছে সুস্থতা।
সোমবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ষাটোর্ধ বয়সী ১৭ জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, সিলেট বিভাগের ৩ জন, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১০ হাজার ৩৪৭ জনের। এর মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৬৯৮ জন। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ৫ হাজার ৪৩০ জনের। তাতে করোনা শনাক্ত হয় ৩৬৩ জনের।
দেশে এ পর্যন্ত মোট ৫৭ লাখ ১৮ হাজার ৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন। মোট পরীক্ষার ৪১ লাখ ৮৮ হাজার ৭৩৩টি হয়েছে সরকারি এবং ১৫ লাখ ২৯ হাজার ৩৩০টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন। গতকালের চেয়ে আজ ৪৫৭ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন।
উল্লেখ্য, ৪৩৬ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply