রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি

২২ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের মধ্যে চারজনকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোর উখিয়ার ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘাটে। ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এসপি শিহাব কায়সার খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ২২ বছর বয়সী আজিজুল হক, ১৭ বছর বয়সী ইব্রাহিম, ৩০ বছর বয়সী মোহাম্মদ আমিন, ৩২ বছর বয়সী মোহাম্মদ ইদ্রিস, ৪৫ বছর বয়সী হাফেজ নুর হালিম, ৫০ বছর বয়সী মৌলভী হামিদুল্লাহ ও ১৫ বছর বয়সী নুর কায়সার।

এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এসপি শিহাব কায়সার জানান, রোহিঙ্গাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে সাতজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ বেশ কয়েকজন ক্যাম্পের এমএসএস হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এসপি শিহাব বলেন, কী করণে সংঘর্ষ হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অস্ত্রসহ একজনকে আমরা আটক করেছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

রোহিঙ্গা ক্যাম্প/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *