লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

৪ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ইয়াসিন আরাফাত ও পিয়াম হোসেন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্যে চররমনী গ্রামে এ ঘটনা ঘটে।

ইয়াসিন মধ্য চররমনী গ্রামের মোহাম্মদ শরীফের ছেলে ও পিয়াম একই এলাকার কামাল হোসেনের ছেলে। দুই শিশুর বয়স ৫ বছর।

স্থানীয়রা জানান, আরাফাত ও পিয়াম বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে স্বজনরা বাড়ির আশপাশে খোঁজ করেন। কোথাও না পেয়ে পুকুরে নেমে সবাই খুঁজতে থাকেন। একপর্যায়ে পানির নিচ থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আল-আমিন জানান, পানিতে ডুবে শিশু দুটি মারা গেছে। স্বজনরা তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *