সড়কে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা একই পরিবারের সদস্য।

সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার দরবন্ত বাজারের আগে পল্লীবিদ্যুৎ অফিসের সামনে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের ৫০ বছর বয়সী মঙ্গলী পাত্র, ৩৫ বছর বয়সী সাবিতি পাত্র, ৩৫ বছর বয়সী সুচিতা পাত্র ও ৮ বছর বয়সী ঋতু পাত্র।

আহতরা হলেন- শ্যামলা পাত্র, প্রনতি পাত্র। হতাহতরা একই পরিবারে সদস্য বলে জানায় পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, লেগুনায় করে একই পরিবারের কয়েকজন সদস্য পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন। পথে সিলেট-তামাবিল মহাসড়কের ওই এলাকায় লেগুনাটি পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়।

ওসি বলেন, এরপর আহত ৬ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় চিকিৎসক শিশুসহ চারজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার খররে স্থানীয়রা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান তিনি।

সড়ক দুর্ঘটনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *