সহজ জয়ে সিরিজে ফিরল দক্ষিণ আফ্রিকা

২০ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় জোহানেসবার্গে জিতে সিরিজে সমতায় ১-১ ফিরল প্রোটিয়ারা।

রোববার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। এ দিন ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা।

সেই অবস্থা থেকে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ৬০ আর মেহেদি হাসান মিরাজের সাথে ৮৬ রানের জুটি গড়েন আফিফ হোসেন। এই তরুণ ব্যাটারের ৭২ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯৪ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ।

সহজ টার্গেট তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এরপর মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে মাত্র ৮ রানের ব্যবধানে ফেরেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার জানেমান মালান ও কুইন্টন ডি কক। ৪০ বলে ২৬ রানে ফেরেন মালান।

টাইগার বোলারদের শাসিয়ে মাত্র ২৬ বলেই ফিফটি তুলে নেয়া দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি কক ফেরেন ৪১ বলে ৯টি চার আর দুই ছক্কায় ৬২ রান করে।

এরপর কাইল ভারানির সাথে তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক টিম্বা বাভুমা। তিনি আফিফ হোসেনের বলে ক্যাচ তুলে দেয়ার আগে ৫২ বলে ৩৭ রান করেন।

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা রিশি ভেন দার ডুসেনকে সাথে নিয়ে ৭৬ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কাইল ভারানি। ৭৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন ভারানি।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *