সাকিব শতভাগ ফিট আছেন

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও টস করতে নামেননি সাকিব আল হাসান। টসে স্বাভাবিকভাবেই সাকিবের ফিটনেসের প্রশ্নটি এসেছে। সেখানে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেছেন, সাকিব শতভাগ ফিট আছেন এবং (বিশ্বকাপে) প্রথম ম্যাচের জন্য প্রস্তুত আছেন।

শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব এই বিশ্বকাপে দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেনের কাঁধে।

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের সাথে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস করতে নেমেছেন নাজমুল। গুয়াহাটির বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে তিনি ব্যাটিং নিয়েছেন।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে জিতে ব্যাটিং নেয়ার বিষয়ে নাজমুল বলেছেন, উইকেট ভালো মনে হচ্ছে। আগে ব্যাটিং করার সুযোগ পাওয়াটা ভালো। সবশেষ ম্যাচটা আমরা ভালো খেলেছি। মূল লড়াইয়ে নামার আগে এটা আমাদের নিজেদের প্রস্তুত করে নেয়ার শেষ সুযোগ।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ