নিউজ ডেস্ক
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী এবার পাসের হার কমেছে। পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ। যা গত বছর ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অন্যদিকে, এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গেলো বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এছাড়া ৯টি শিক্ষা বোর্ডে পাসের গড় হার ৬৪ দশমিক শূণ্য ৫ শতাংশ। এবার পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
সোমবার ১০ আগস্ট সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফল হস্তান্তর করেন।
এবার সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে, ৭১ দশমিক ৬৩ শতাংশ। সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে ৬০ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া মাদরাসা ও কারিগরী বোর্ডে পাসের হার যথাক্রমে ৫৫ দশমিক ৪৯ ও ৫৮ দশমিক ২ শতাংশ।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন।
এসএসসি ফল/এএমটি/টিটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD














