সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

৮ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): নওগাঁর সাপাহার হাপানিয়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে সালাউদ্দীন নামে ৩০ বছর বয়সী এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার ভোরে হাপানিয়া সীমান্তের ২৩৬ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে ‘নো-ম্যান্স ল্যান্ডে’ এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দীন উপজেলার কৃষ্ণসদা গ্রামের আলাউদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার হাপানিয়া সীমান্ত দিয়ে চোড়াই পথে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সালাউদ্দীনসহ ৮-১০ জন ব্যবসায়ী। শনিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ২৩৬ পিলারে ‘নো-ম্যান্স ল্যান্ডে’ তাদের লক্ষ্য করে গুলি চালান পান্নাপুর ৬৯ বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সালাউদ্দীন। এ সময় তার সহযোগীরা পালিয়ে যান।

১৬ বিজিবি সাপাহার হাপানিয়া ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ বলেন, মরদেহটি ভারতীয় কাঁটা তারের প্রাচীর ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে আছে বলে শুনেছি। এ বিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য মেসেজ পাঠানো হয়েছে।

সীমান্ত হত্যা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *