১৭ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের একটি গাড়ি খাদে পড়ে দুই উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও একজন।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই এসআই হলেন, কাজী সালেহ আহাম্মেদ ও শরীফুল ইসলাম। আহত হয়েছেন এএসআই রফিকুল ইসলাম।
এসআই সালেহ আহাম্মেদ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে ও শরীফুল ইসলাম গোপালগঞ্জ সদরের চরভাইপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সালেহ আহাম্মেদ ও শরীফুল ইসলাম এবং রফিকুলকে নিয়ে একটি গাড়ি থানার দিকে আসছিল। পথে সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় পৌঁছুলে গাড়িটি একটি রিকশাকে সাইড দিতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ও সোনারগাঁ ফায়ার স্টেশনের কর্মীরা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজী সাহেল ও শরীফুলকে মৃত ঘোষণা করেন। আহত রফিকুলকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:














Leave a Reply