৩ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে জয়ের কোনও বিকল্প নেই নিউজিল্যান্ডের। বাকি থাকা সবকটি ম্যাচেই জিততে হবে তাদের। সেই লক্ষ্যে একধাপ এগিয়েছে কিউইরা। স্কটল্যান্ডের বিপক্ষে কষ্টের জয়ে সেমিতে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে কেন উইলিয়ামসনের দল।
বুধবার আবুধাবিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭২ রান করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে সমর্থ হয় স্কটল্যান্ড। এতে ১৬ রানের জয় পায় নিউজিল্যান্ড।
বিশ্বকাপে নিজেদের শুরুটা অবশ্য হার দিয়ে হয় কিউইদের। পাকিস্তানের বিপক্ষে হারলেও ভারতকে হারিয়ে ঘুরিয়ে দাঁড়ায় কেন উইলিয়ামসনরা।
এদিন দুবাইয়ে আগে ব্যাট করে মার্টিন গাপটিলের ঝোড়ো ৯৩ রানের ইনিংসের উপর ভর করে স্কোর বোর্ডে ১৭২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
জবাবে নেমে ১৭৩ রানের লক্ষ্য টপকাতে পারেনি স্কটিশরা। তাদের ইংনিস থামে ১৫৬ রানে।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply