হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর টানা ছয়দিন বন্ধ থাকার পর সোমবার থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমাদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় পণ্যবোঝাই একটি ট্রাক ভারত থেকে পণ্য নিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করে। এর মধ্য দিয়েই আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সহ-সভাপতি শাহীনুর রেজা শাহীন।

তিনি বলেন, ২৯ জুল পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষ্যে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত টানা ছয়দিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। সোমবার থেকে পুনরায় এই বন্দর দিয়ে পুরোদমে সীমান্ত বাণিজ্য শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ঈদের ছুটি শেষে সোমবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

স্থলবন্দর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ