হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত

২৬ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): হেফাজতে ইসলাম, বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রবিবার কেন্দ্রীয় কমিটির বিলুপ্তি ঘোষণা করেছেন সংগঠনটির আমির জুনাইদ বাবুনগরী।

তিনি বলেন, “দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পরামর্শক্রমে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইল।”

নতুন একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানান বাবুনগরী।

উল্লেখ্য, সাম্প্রদায়িক সংগঠনটি ২০১৩ সালে আলোচনায় প্রথম আসে। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের প্রতিপক্ষ হিসেবে তারা মাঠে নামে। এরপর বিভিন্ন সময় তারা দেশকে অস্থিতিশীল করতে নানা অপতৎপরতা চালায়। সবশেষ, এ বছর স্বাধীনতা দিবসে তারা দেশের বিভিন্ন স্থানে নারকীয় তাণ্ডব চালায়।

বিস্তারিত আসছে…

হেফাজত/আরএম/রমু

https://fb.watch/55C6vI-RVh/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *