২২ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ব্যাটিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। ব্যাট হাতে কেবল উল্লেখযোগ্য ৪৭ রানের ইনিংস খেলেন নাঈম শেখ। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১২৪ রান সংগ্রহ করে টাইগাররা। হোয়াইটওয়াশ করার জন্য সহজ লক্ষ্যই পেল পাকিস্তান।
নাঈম ৫০ বল খেলে ৪৭ রানে করে মোহাম্মদ ওয়াসিমের বলে কট অ্যান্ড বোল্ড হন। সমান দুটি করে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
আজ নাঈম শেখের সাথে ওপেনিংয়ে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু একধাপ উপরে উঠে কিছুই করতে পারলেন না। ম্যাচের দ্বিতীয় ওভারেই আউট হন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ডেলিভারিতেই উইকেট পেলেন শাহনওয়াজ দাহানি। আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরারকে ৫ রানে ফেরালেন। এরপর নামেন শামীম পাটওয়ারীর। নাঈম-শামীম জুটিতে ৩০ রান এসেছে।
ওপেনিংয়ে সুযোগ পেয়ে আজ ৪ বাউন্ডারি হাঁকিয়েছেন শামীম। ২৩ বলে ২২ রান করে উসমান কাদিরের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন।
শামীমের বিদায়ের পর মাঠে নামেন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। আজকেও ভালোই শুরু করেছিলেন।
কিন্তু থিতু হয়ে টিকলেন না। দ্বাদশ ওভারে লেগ স্পিনারকে দুটি ছক্কা মেরে বড় ইনিংস গড়ার ইঙ্গিত দিয়েছিলেন আফিফ। কিন্তু পারলেন না। ১৫তম ওভারে কাদিরকে আবার ছক্কার চেষ্টা করেন আফিফ। কিন্তু টাইমিং হয়নি। সহজ ক্যাচ গ্লাভসবন্দি করেন কিপার রিজওয়ান। ভাঙে ৪২ বলে ৪৩ রানের জুটি।
দুই ছক্কায় ২১ বলে ২০ রান করেন আফিফ।
শেষ দিকে ওপেনার নাঈমের বিদায়ে ব্যাট হাতে সোহান নেমে তেমন কিছুই করতে পারেননি।
মাত্র ৪ রান করে ওয়াসিমের বলে আউট হন। বাউন্ডারির উদ্দেশ্যে স্কয়ার ড্রাইভ করেছিলেন সোহান। কিন্তু বাউন্ডারি থেকে অনেকেটা দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ ধরেন উসমান কাদির।
১৯তম ওভারে হারিস রউফের প্রথম বলে সাজঘরে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহও। ১৩ বলে ১৩ রানে শেষ হয় তার ইনিংস।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply