অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

০২ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার রাতে এক বিবৃতির মাধ্যমে ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

দলে জায়গা পেয়েছেন পেসার রুবেল হোসেন। আছেন তাইজুল ইসলামও।

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের সবগুলো ম্যাচ।

বাংলাদেশ দল:

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।

অস্ট্রেলিয়ার দল:

অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (অধিনায়ক) ও অ্যাডাম জাম্পা।

ক্রিকেট/এসকেএম