আইসোলেশনে রিয়াল মাদ্রিদ কোচ জিদান

০৮ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): আইসোলেশনে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। কোভিড-১৯ পজিটিভ হওয়া এক ব্যক্তির সংস্পর্শে এসেছেন এমন সন্দেহে আইসোলেশনে আছেন তিনি।

স্প্যানিশ পত্রিকা এবিসি এ খবর জানিয়েছে। তবে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ সামনে রেখে লস ব্ল্যাঙ্কোদের অনুশীলনেও ছিলেন না জিজু। এরই মধ্যে কোভিড টেস্ট করিয়েছেন বিয়াল কোচ। লা লিগার কোভিড প্রোটোকল অনুযায়ী তিনি দিন আইসোলেশনে থাকার পর কোভিড নেগেটিভ সনদ নিয়ে দলেন অনুশীলন বা ম্যাচে থাকতে পারবেন জিদান।

লা লিগায় ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।

রিয়াল মাদ্রিদ/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *