প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলেকে আর্থিক সহায়তা বিসিবির

স্পোর্টস ডেস্ক: প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরে তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়াকে আর্থিক সহায়তা দিচ্ছে এই সংস্থা।

ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার ভবিষ্যতে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন দেখেন। গ্র্যান্ডমাস্টার হতে হলে বিদেশে অনেক টুর্নামেন্ট খেলে নর্ম ও রেটিং বাড়াতে হয়। এজন্য প্রয়োজন অর্থের।

জানা গেছে, চলতি বছর তিনটি টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য বিসিবি তাহসিনকে ১৫ লাখ ৮০ টাকা প্রদান করবে। এর মাধ্যমে হাঙ্গেরিতে আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট, শ্রীলঙ্কায় জোনাল দাবা ও মন্টেনেগ্রোতে বিশ্ব জুনিয়র দাবায় খেলবেন তিনি।

বিসিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাহসিন অত্যন্ত মেধাবী দাবাড়ু। সে তার কিংবদন্তি বাবার দাবার পথ অনুসরণ করছে। বিসিবি গর্বিত তাহসিনের পাশে থাকতে পেরে। এর মাধ্যমে আমরা জিয়ার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি দাবা ও সামগ্রিক ক্রীড়া উন্নয়নের সাথে রয়েছি।

বিসিবির কাছ থেকে সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন জিয়ার স্ত্রী লাবণ্য, ‘বিসিবির এই অর্থ তাহসিনের খেলার পেছনেই সম্পূর্ণ ব্যয় হবে। জিয়া ছিল আয়ের একমাত্র উৎস। জিয়া নেই আমাদের দৈনন্দিন পথচলা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে একটা বড় অঙ্কের সহায়তা আমাদের পরিবারের জন্য খুব প্রয়োজন।

গত বছর জুলাইয়ে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়া। এরপর শুধু ক্রিকেটাঙ্গন থেকেই যা কিছুটা সহায়তা পেয়েছে তার পরিবার। কয়েক মাস আগে জিয়ার পরিবারকে পাঁচ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার তাহসিনের পাশে দাঁড়াল বিসিবি।

বিসিবি/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *