১০ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): আজ রোববার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবেন।
মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কুরবানি করবেন।
পবিত্র ঈদ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মুহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পৃথক বাণীতে তারা মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করেন। তারা দেশবাসীর প্রতি করোনা মহামারীর কারণে দেয়া ৮টি নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান।
আরও পড়ুন: ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য পরিষ্কার করবে ডিএনসিসি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ ও সম্পাদক কাজী তামান্না পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা/এএমএম/কিউটি















Leave a Reply