০৫ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ভোট গণনা বন্ধে মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা। গুরুত্বপূর্ণ চারটি রাজ্যে ভোট গণনা বন্ধ চান তারা। জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিন রাজ্যে ভোট গণনা স্থগিতাদেশ চেয়েচেন তারা।
বুধবার জর্জিয়া রাজ্যের কিছু এলাকায় ভোট গণনা স্থগিত করতে আবেদন করা হয়েছে। খবর: বিবিসি ও এএফপি।
আবেদনে বলা হয়েছে, জর্জিয়ার চ্যাথাম কাউন্টির ব্যালটের স্তূপে নির্ধারিত সময়ের পরে আসা ৫৩টি ব্যাটল যুক্ত হয়েছ। এটিকে একজন ভোট গণনাকারীর কীর্তি হিসেবে অভিযোগ করা হয়েছে।
জর্জিয়ার নির্বাচনী নিয়ম অনুযায়ী ভোটের দিন সন্ধ্যা ৭টার আগে পোস্টাল ভোট নির্ধারিত স্থানে পৌঁছাতে হবে। এ অবস্থায় ট্রাম্প ও বাইডেনের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যটিতে এমন পরিস্থিতি সংকট তৈরি করেছে।
এদিকে, মিশিগানেও গণনা বন্ধে মামলা করেচে ট্রাম্প শিবির। পাওয়া তথ্য অনুযায়ী এখানে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন জো বাইডেন।
ভোটের তিনদিন পর আসা পোস্টাল ব্যালট গণনার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হয়েছে পেনসিলভানিয়ায়। রাজ্যটিতে এখনও কয়েক লাখ ভোট গণনা বাকি আছে। রিপাবলিকানদের আপিলের কারণে ভোট গণনা শেষ হতে আরও সময় লাগতে পারে।
অন্যদিকে, উইসকনসিনে আবারও ভোট গণনার দাবি জানিয়েছে রিপাবলিকান শিবির। তাদের ভাষ্য, মঙ্গলবারে তারা কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন।
যে এলাকাগুলোতে ‘ব্যালটে প্রতারণা’ হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সে সব এলাকায় ভোট গণনা থামানোর অঙ্গীকার করেছেন।
সবশেষ হিসেব অনুযায়ী, প্রেসিডেন্ট হতে জো বাইডেন ৬ এবং ডোনাল্ড ট্রাম্প ৫৬ ইলেক্টোরাল ভোটে পিছিয়ে আছেন।
ট্রাম্প/টিটি/আরএম
















Leave a Reply