নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা তৈরি করতে নিরলসভাবে কাজ করছে। এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে কৃষি খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যেই দেশ উন্নত দেশে পরিণত হবে।
মঙ্গলবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় সবজির চারা উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, কৃষিখাতের উন্নয়নে পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে কৃষকদেরকে নানা রকম সহযোগিতা দেয়া হচ্ছে।
তিনি বলেন, কৃষিকাজ যদি লাভজনক না হয় তাহলে কৃষক চাষাবাদ করবেন না। আমরা চেষ্টা করছি লাভজনক কৃষি ব্যবস্থা গড়তে। যাতে কৃষক নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি কৃষি ফসল থেকে অর্জিত অর্থ দিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারেন।
পরিদর্শনকালে কৃষি সচিব মোহাম্মদ সায়েদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, ঢাকার খামারবাড়ির অতিরিক্ত পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হকসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply