আফগানিস্তানে আবারও মসজিদে বোমা বিস্ফোরণ

১৫ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের কান্দাহারে ‍জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন মুসল্লি।

শুক্রবার দেশটির কান্দাহার শহরের ইমান বারগাহ শিয়া মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর: এএফপি।

নিহত ১৬ জনের লাশ মিরওয়াইস হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ৩২ জনকে একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

তবে কোনও ব্যাক্তি বা গোষ্টি এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

বোমা হামলা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *