১৩ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি থানার বাইরে শক্তিশালী গাড়ি বোমা হামলায় এক পুলিশসহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ পুলিশসহ আরও অন্তত অর্ধশতাধিক।
প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র রফিক শিরজাই বলেছেন, শুক্রবার থানার সামনে ওই গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার বিষয়ে এখনও কেউ দায় স্বীকার না করলেও আফগান সরকার এ জন্য তালেবানকেই দায়ী করেছে।
আফগানিস্তান/এসকেএম
















Leave a Reply