আবারও কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

২৯ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের কাছে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রোববার স্থানীয় সময় বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত সরকারের এক নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা এএফপিকে জানান, সেখানে একটি রকেট হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাবুলে বিমানবন্দরে আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বিমানবন্দর ছাড়তে মার্কিনদের নির্দেশনাও দিয়েছিলেন। এর মধ্যেই এই বিস্ফোরণের খবর এল।

এর আগে বৃহস্পতিবার এই বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেটের (আইএস)।

রকেট হামলা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *