আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, বাকি আছে মৃত্যু

নিউজ ডেস্ক: ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ শোর মাধ্যমে খ্যাতি পেয়েছেন বাংলাদেশের গায়ক মাইনুল আহসান নোবেল। তবে বিভিন্ন সময় নানা মন্তব্য কিংবা ঘটনার কারণে সমালোচিত হয়েছেন এই শিল্পী। এবার নিজের ক্যারিয়ার ও সাবেক স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন তিনি।

মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাস দিয়েছেন নোবেল।

স্ট্যাটাসে এ গায়ক জানালেন, তার জীবনের প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে হয়েছে। যা খুবই হৃদয়বিদারক।

নোবেল লেখেন, আমার জীবনে প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটেছে। যা হৃদয়বিদারক। হতে পারে তা মাদক ও অ্যালকোহল। আমার মাথায় ৭০টি সেলাই এবং আমার সাবেক স্ত্রী এতে খুশি।

তিনি আরও লেখেন, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মৃত্যু। তোমাকে সুস্বাগতম প্রিয়তমা। তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।

ক্যারিয়ারের উঠতি সময়টা মোটেও সুখকর নয় নোবেলের। কখনও স্ত্রীর সাথে ঝামেলা, আবার কখনও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে উদ্ভট মন্তব্য করেছেন তিনি। এসব ক্ষেত্রে কখনও কখনো সোশ্যাল মিডিয়ায় পাল্টা জবাবও দিয়েছেন সারেগামাপা থেকে উঠে আসা এ গায়ক।

নোবেল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ