আরেক মামলায় জামিন, মুক্তি পাচ্ছেন চিত্রনায়িকা একা

২২ আগস্ট ২০২১ (বিনোদন ডেস্ক): মাদক মামলার পর এবার গৃহকর্মী নির্যাতনের মামলায়ও জামিন পেয়েছেন চিত্রনায়িকা একা।

রোববার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে ১০ আগস্ট মাদকদ্রব্য আইনে করা মামলায় জামিন পান একা। দুটি মামলাতেই জামিনের ফলে মুক্তি পাচ্ছেন এ নায়িকা।

উল্লেখ্য, ৩১ জুলাই নির্যাতনের অভিযোগে তার গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।

চিত্রনায়িকা একা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ