২৭ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বরেণ্য অভিনেতা আলী যাকের ছিলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যুতে একজন বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো দেশ। তাঁর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আলী যাকের আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
রাষ্ট্রপতি/এসকেএম
















Leave a Reply