আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে আরও ২২০ কোটি ডলারের (২ দশমিক ২ বিলিয়র ডলার) সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহাল জানিয়েছেন, ৪ হাজার ৫০০ কোটি ডলারের সহায়তার বিল মার্কিন কংগ্রেসে অনুমোদনের অপেক্ষায় আছে। খবর: আনাদোলু।
শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় এসব জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, নতুন সমরাস্ত্রের প্যাকেজে হিমার্স ও প্রেট্রিয়টের মতো অত্যাধুনিক অস্ত্র রয়েছে।
৪ হাজার ৫০০ কোটি ডলারের সহায়তার বিলটি ২০২৩ সালের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বাজেটের সাথে বিল আকারে উত্থাপন করা হবে। এখান থেকে ইউক্রেনের সামরিক, অর্থনৈতিক ও মানবিক জরুরি চাহিদার ব্যয় নির্বাহ করা হবে।
মার্কিন সিনেট এরই মধ্যে এই খসরা বিলে অনুমোদন দিয়েছে। এখন এটি বিল আকারে পার্লামেন্টের নিম্নকক্ষে তোলা হবে।
উল্লেখ্য, বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করছেন। সেখানকার পার্লামেন্টে দেশকে বাঁচাতে আবেগঘন ভাষণও দিয়েছেন তিনি।
এ সময় জেলেনস্কিকে প্রেট্রিয়টসহ প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply