ইউক্রেনে আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

২০ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনে আবার কিনজাল হাইপারসনিক মিসাইল ছুড়েছে বলে দাবি করেছে রাশিয়া।

রোববার ছোড়া শব্দের চেয়েও দ্রুতগতির ওই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি জ্বালানির গুদাম ধ্বংস করে দিয়েছে বলে রাশিয়া জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, সমুদ্র-ভিত্তিক ওই ক্ষেপণাস্ত্র উত্তর ইউক্রেনের ওভরুচ শহরে একটি ঘাঁটিতে আঘাত হানায় ইউক্রেনের বিশেষ বাহিনী এবং ‘বিদেশী ভাড়াটে’ বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিনজাল এভিয়েশন মিসাইল সিস্টেম মাইকোলাইভ অঞ্চলের কোস্ত্যন্তিনিভকা এলাকার কাছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জ্বালানি এবং লুব্রিকেন্টের একটি বড় গুদাম ধ্বংস করেছে।

রুশ মন্ত্রণালয় আরও জানায়, ওই গুদাম থেকেই ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সেনাবাহিনীর সাঁজোয়া যানগুলোর প্রধান জ্বালানি সরবরাহ করা হতো।

কিনজাল হাইপারসনিক মিসাইল রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার থেকে ছোড়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। ক্যাস্পিয়ান সাগর থেকে ছোড়া কালিব্র ক্রুজ মিসাইলগুলোও গুদামে আঘাত হেনেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে, শনিবারও কিনজাল হাইপারসনিক মিসাইল ছুড়ে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি করেছিল রাশিয়া।

রাশিয়া/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *