নিউজ ডেস্ক: আমরা অব্যাহতভাবে বিশ্বের খাদ্য নিরাপত্তা দিয়ে যাব। এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার দেশটির রাজধানী কিয়েভে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রুর সাথে বৈঠকে তিনি এ কথা বলেন। খবর: ইয়েনি সাফাক।
জেলেনস্কি বলেন, যত বাধাই আসুক, ইউক্রেন বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী খাদ্যশস্য সরবরাহ করে যাবে।
তিনি বলেন, ইউক্রেনের শস্য রফতানি বন্ধ হয়ে গেলে আফ্রিকা ও এশিয়ার দরিদ্র মানুষগুলো অনাহারে থাকবে।
জেলেনস্কি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply