ইরানি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের নির্দেশ ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে নিযুক্ত ইরানী রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কিয়েভ। এর অংশ হিসেবে ইরানের রাষ্ট্রদূতের পরিচয়পত্র প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেন সরকার। পাশাপাশি ইরানি দূতাবাসে কূটনীতিকের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক কমিয়ে ফেলার ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার সেনাবাহিনী যে ইউক্রেনে হামলায় ইরানি ড্রোন ব্যবহার করছে এ ব্যাপারে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। খবর: আনাদোলু।

কিয়েভ বলেছে, ইউক্রেনের স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে রাশিয়াকে সহযোগিতা করা এবং ইউক্রেনের সাধারণ মানুষকে হত্যা করার কাজে ইরানের ড্রোন ব্যবহার করার জন্য তেহরানকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

ইউক্রেন বলছে, ইরানের ‘অবন্ধুসুলভ’ আচরণের কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ইউক্রেনস্কা প্রাভদা সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বাহিনী আলাদাভাবে বলেছে যে তারা প্রথমবারের মতো একটি মোহাজের-৬ নামক একটি বড় ইরানী ড্রোন ভূপাতিত করেছে।

ইউক্রেন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *