ই-লার্নিং প্লাটফর্ম সাংবাদিকতা প্রশিক্ষণে নতুন মাত্রা যোগ করেছে

২ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, ই-লার্নিং প্লাটফর্ম দেশে সাংবাদিকতা প্রশিক্ষণে নতুন মাত্রা যোগ করেছে।

মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) ই-লার্নিং প্লাটফর্ম pibelearning.gov.bd উদ্বোধন ও বিগত কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে গত এক দশকে গণমাধ্যমের ব্যপক বিকাশ ঘটেছে। সে অনুযায়ী প্রশিক্ষণের প্রসার ঘটেনি। পেশাগত কাজে ব্যস্ত এবং সিনিয়র সাংবাদিকদের জন্য অনলাইনে সাংবাদিকতা প্রশিক্ষণ অত্যন্ত সুবিধাজনক ও গুরুত্বপূর্ণ। ই-লার্নিং কোর্সের জন্য ইতোমধ্যেই পাঁচ হাজার সাংবাদিকের আবেদনে এর গুরুত্ব সুস্পষ্ট হয়ে উঠেছে।

ডক্টর হাছান মাহমুদ সাংবাদিকদের দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। বলেন, চ্যানেল আইয়ের শাইখ সিরাজ উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ গঠনে যে ভূমিকা রেখেছেন তা প্রশংসার দাবিদার। অনেক পরিশ্রমে, এমনকি বছরজুড়ে তৈরি অনুসন্ধানী প্রতিবেদন অনেক সময় সমাজ ও রাষ্ট্রের তৃতীয় নয়ন খুলে দেয়। বাস্তবতার নিরিখে সাংবাদিকদের অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয় এবং সেবিষয়টিও প্রশিক্ষণে থাকা উচিত।

পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল ও পিআইবি’র পরিচালক মোহাম্মদ আফরাজুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা দেন। এসময় ই-লার্নিং সাংবাদিকতা প্রশিক্ষণে অংশ নেয়া একশ জনের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *