১২ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে তিন দিনের সরকারি সাধারণ ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে আজ।
গত রোববার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার, রোববার ও সোমবার সরকারি সাধারণ ছুটি ছিল।
ঈদের ছুটির আগে দিন শুক্রবার ছিল সপ্তাহিক ছুটি।
গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ অফিসপাড়ায় যোগ দিয়েছেন কর্মজীবীরা।
আজ সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও খুলেছে। তবে কর্মক্ষেত্রে বিরাজ করছে ঈদের আমেজ।
ঈদুল আজহা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply