উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখন বড় চ্যালেঞ্জ

৩ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক):  উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার জেলহত্যা দিবস উপলক্ষে বনানীতে জাতীয় তিন নেতার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেয়া হয়েছিল। উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখনকার চ্যালেঞ্জ।

তিনি বলেন, সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে হবে।

ওবায়দুল কাদের/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *