উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ: জাতিসংঘের স্বীকৃতি

২৫ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের উত্তরণের রেজ্যুলেশন গৃহীত হয়েছে। রেজ্যুলেশনটি গ্রহণের মাধ্যমে বাংলাদেশ এলডিসি ক্যাটাগরি থেকে পরবর্তী ধাপে (উন্নয়নশীল দেশে) উত্তরণের সব প্রক্রিয়া সম্পন্ন করল।

যুক্তরাষ্ট্র সময় ২৪ নভেম্বর বৃহস্পতিবার ঐতিহাসিক এ রেজ্যুলেশনটি গৃহীত হয়। রেজ্যুলেশনটি গৃহীত হওয়ার পর বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনি রেজ্যুলেশনটি গ্রহণের ক্ষেত্রে ঐক্যমতে পৌঁছুতে সহায়তা করায় সব সদস্য দেশ বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন অংশীদারগণকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে এবং এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তর করার স্বপ্ন দেখেছেন। কোভিড-১৯ মহামারির ভয়াবহতম

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

সময়েও সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি বাংলাদেশের এই অদম্য অগ্রযাত্রায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। যার ফলে আজ রূপকল্প-২০২১ পূর্ণতা পেল।’

আরও পড়ুন: পরমাণু অস্ত্র নির্মূলের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে উত্তরণ কেবল সুনির্দিষ্ট একটি দেশেরই সাফল্য নয়, এটি জাতিসংঘের নেতৃত্বে বহুপাক্ষিক অংশীদারিত্বের শক্তির প্রমাণও বটে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত ফাতিমা। বলেন, ‘উত্তরণ কোনোভাবেই শাস্তি হতে পারে না। এটি হতে পারে পুরস্কার।’ এ প্রসঙ্গে তিনি এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণ ও উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য প্রণোদনাভিত্তিক আন্তর্জাতিক সহায়তা কাঠামো নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও কানাডার স্থায়ী প্রতিনিধি রর্বাট রে এলডিসি-৫ সম্মেলনের প্রস্তুতিমূলক কমিটিতে যৌথভাবে সভাপতিত্ব করছেন।

জাতিসংঘ/আরএম/কিউটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *