৬ মে ২০২২ (নিউজ ডেস্ক): রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে সারা বিশ্বেই বেড়েছিল খাবারের দাম। গত মার্চে রেকর্ড পরিমাণ দাম বেড়েছিল। তবে এপ্রিল মাসে বিশ্বজুড়ে খাবারের দাম কিছুটা কমেছে। যুদ্ধের কারণে এখনও খাবারের দাম অনেক বেশি।
শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। খবর: এএফপি।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফলে আমদানি বাধাগ্রস্ত হয়। যা বিশ্বব্যাপী খাদ্যসংকটের শঙ্কা জাগায়।
এফএও এক বিবৃতিতে জানায়, তাদের খাদ্যতালিকার সূচক অনুযায়ী গত ফেব্রুয়ারি ও মার্চে পণ্যের দাম রেকর্ড বাড়ার পর এপ্রিলে সেটা আগের মাসের চেয়ে ০ দশমিক ৮ শতাংশ কমেছে। বিভিন্ন খাদ্যপণ্যের আন্তর্জাতিক দাম নিয়ে মাসিক এই সূচক প্রকাশ করা হয়।
এফএওর সূচকে দাম কমায় জন্য কিছুটা ভূমিকা রেখেছে উদ্ভিজ্জ ভোজ্যতেল (ভেজিটেবল ওয়েল)। এপ্রিলে এই তেলের দাম ৫ দশমিক ৭ শতাংশ কমেছে। যদিও এফএও বলছে উদ্ভিজ্জ তেলের দাম এখনও অনেক বেশি। কারণ, ইন্দোনেশিয়ার বাইরে অন্য দেশগুলোতে এই তেলের রপ্তানি নিয়ে অনিশ্চয়তা আছে। ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ পাম তেল রপ্তানিকারক দেশ।
ইন্দোনেশিয়া দুই সপ্তাহ আগে পাম তেল রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। তেলের সংকটে খোদ ইন্দোনেশিয়াতেই ভেজিটেবল ওয়েলের দাম নতুন উচ্চতায় পৌঁছায়। ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে এই দাম আরও বাড়তে পারে।
খাদ্যপণ্য/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply