এবার শ্রদ্ধা কাপুরকে তলব ইডির

বিনোদন ডেস্ক: অনলাইন বেটিংঅ্যাপে প্রতারণার ঘটনায় নানা সমালোচনা চলছে ভারতে। মহাদেব অ্যাপের সাথে জড়িত থাকার সন্দেহে কয়েক দিন আগেই বলিউড তারকা রণবীর কাপুরকে তলব করে দেশটির আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি)।

এবার এই বেটিংঅ্যাপকাণ্ডে তলব করা হলো অভিনেত্রী কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খান ও শ্রদ্ধা কাপুরকে। এ ছাড়া আরও কয়েকজনকে নজরে রেখেছে ইডি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর- শ্রদ্ধা কাপুরকে তলব করেছে ইডির দপ্তর। জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেয়া হয়েছে তাকে।

আয়ের উৎস কী, কীভাবে টাকা প্রদান করা হয়, এসব জানার জন্যই ডাকা হচ্ছে তাদের। তবে হাজিরা দেয়ার আগে অন্তত দুই সপ্তাহ সময় চেয়েছেন অভিনেত্রী।

অন্যদিকে কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকে রায়পুর দপ্তরে বিভিন্ন সময় হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তারা হাজিরা দিয়েছেন কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শ্রদ্ধা কাপুর/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ