২২ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ তিনি দেশের উপর প্রবেশ নিষেধাজ্ঞা দিল ওমানের করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত সুপ্রিম কমিটি।
বুধবার ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মুদ বিন ফয়সাল আল বুসাইদির নেতৃত্বে করোনা সংক্রমণ বিস্তার রোধে সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ছাড়া ভারত-পাকিস্তানও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
এতে বলা হয়, আগামী ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওমানে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
এ ছাড়াও, অন্য কোনও দেশ থেকে ওমানে প্রবেশের আবেদন করার ১৪ দিনের মধ্যে যদি কেউ বাংলাদেশে, ভারত, বা পাকিস্তানে ভ্রমণ করে থাকনে তবে তারাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
ওমান/এসকেএম














