কপিল শর্মাকে পুলিশ তলব

০৭ জানুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): ভারতের অন্যতম কমিডিয়ান ও বলিউড অভিনেতা কপিল শর্মাকে এবার তলব করেছে মুম্বাই পুলিশ।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নকল নম্বর প্লেট লাগানো গাড়ি রয়েছে কপিল শর্মার। এ অভিযোগেই তাকে তলব করেছে মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের এপিআই সচিন ভাজের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে যে এ বিষয়ে তদন্তও শুরু করা হয়েছে।

বাজেয়াপ্ত করা হয়েছে কপিলের গাড়ি। তবে এ বিষয়ে কপিল শর্মা এখনও কোন মন্তব্য করেননি।

এদিকে সম্প্রতি জানা যায়, কপিল শর্মার শোয়ে আর দেখা যাবে না ভারতী সিংকে। মাদক মামলায় নাম জড়ানোর পরই কপিলের শো থেকে ভারতীকে সরিয়ে দেয়া হচ্ছে বলে জানা যায়।

ষদিও বিষয়টি সত্যি নয় বলে দাবি করেন ওই শোয়ের আরেক কমিডিয়ান ক্রুষ্ণা অভিষেক।

ক্রুষ্ণা অভিষেক বলেন, তারা প্রত্যেকে কপিলের পাশে রয়েছেন। ভবিষ্যতে যা হবে, তা পরবর্তীকালে দেখা যাবে।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *